বিএনপির প্রচারে ‘ধানের শীষে ডাক দিয়েছে’
ভোট উপলক্ষে ‘ধানের শীষে ডাক দিয়েছে’ শিরোনামে নির্বাচনী ভিডিও ও অডিও সিডি প্রকাশ করেছে জিয়া শিশু একাডেমি।
সোমবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সিডি উদ্বোধন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “এই প্রকাশনার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির যে আন্দোলন চলছে, তা আরও বেগবান হবে।”
‘ধানের শীষে ডাক দিয়েছে’তে গান গেয়েছেন কণ্ঠশিল্পী মুহিন খান, মৌসুমী আশেকান রুখসার রহমান, ময়না আমীন। এতে ছয়টি গান রয়েছেন। গানের সুরকার মকসুদ জামিল মন্টু ও মুহিন খান। সঙ্গীত পরিচালক এম হুমায়ুন কবির।
জিয়া শিশু একাডেমির প্রধান নির্বাহী এম হুমায়নুর কবীরের সভাপতিত্বে এই প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
