নৌকা প্রতীক প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবেন শেখ হাসিনা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন, তাদের সাক্ষাৎকার নেবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার ক্ষমতাসীন দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, বুধবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
শেখ হাসিনা আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে সাড়ে ৩ হাজারের বেশি ব্যক্তি মনোনয়ন ফরম কিনেছেন।
