সংলাপের সাফল্য কামনা বাংলাদেশ জাসদের
জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।
বিবৃতিতে বলা হয়, সংবিধানকে সমুন্নত রেখে সরকারের ধারাবাহিকতা তথা গণতান্ত্রিক ধারাবাহিকতার ছেদ না ঘটিয়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কিভাবে নির্বাচনকালীন সরকারের রূপরেখা ও কার্যপরিধি নির্ণয় করা যায়, নির্বাচন কমিশনের স্বেছাচারিতাকে কিভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় তার প্রাতিষ্ঠনিক ও আইনগত উপায় নিয়ে জাতীয় সংলাপের আবশ্যকতা বাংলাদেশ জাসদ পূর্ব থেকেই উল্লেখ করেছে।
“আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অন্যান্য গণতান্ত্রিক দল ও জোট এবং ১৪ দলের সংলাপের সাফল্য কামনা করছি,” বলা হয় বিবৃতিতে।
