স্ট্রোকের পর হাসপাতালে যুবলীগ নেতা সম্রাট
যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে স্ট্রোক হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মমিনুল হক সাঈদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কয়ার হাসপাতালের ডা. তৌহিদুজ্জামানের তত্ত্বাবধানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সম্রাট ভাই।”
সম্রাটের অসুস্থতার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ সভাপতি সম্রাটের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
