২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা তিতুমীর কলেজ ছাত্রলীগের নতুন কমিটির

সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের কমিটি নতুন কমিটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2018, 03:42 PM

Updated : 19 Aug 2022, 01:59 PM

শনিবার সকালে কলেজ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের নিয়ে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়ল।

শ্রদ্ধা নিবেদন শেষে কলেজের সাবেক নেতাদের সাথে মতবিনিময় করেন বর্তমান নেতারা।

কলেজ ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি কাজী মিরাজুল ইসলাম ডলার ও সাধারণ সম্পাদক মানিক হোসেনসহ বিগত কয়েক কমিটির নেতারা এসময় উপস্থিত ছিলেন।

আগের রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতুমীর কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এর আগে ৯ এপ্রিল তিতুমীর কলেজ ছাত্রলীগের সর্বশেষ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।