বিএনপি নেতা আবুল বাশারকে নিয়ে গেছে ডিবি
বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সোমবার বেলা পৌনে ৩টার দিকে হাই কোর্ট থেকে প্রেস ক্লাবের সামনের সড়ক দিয়ে মোটর সাইকেলের করে বাসায় ফিরছিলেন বাশার।
“সে সময় সাদা পোশাকে থাকা গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে একটি গাড়িতে করে তুলে নিয়ে যায়।”
দুপুরে খালেদা জিয়ার জামিনের খবর জানতে হাই কোর্টে গিয়েছিলেন আবুল বাশার।
রিজভী এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।
