২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা প্রতিহিংসার রাজনীতি করি না: নাসিম

খালেদা জিয়ার সাজার পেছনে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ রয়েছে বলে বিএনপি নেতাদের অভিযোগ নাকচ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2018, 08:08 PM

Updated : 25 Jul 2022, 08:29 PM

তিনি বলেছেন, “আমরা কোনোভাবেই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি।”

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন মিলনায়তনে শুক্রবার ‘৮ম চাপাই উৎসবে’ খালেদা জিয়ার সাজার বিষয়ে কথা বলেন আওয়ামী লীগের সভিাপতিমণ্ডলীর সদস্য নাসিম।

তিনি বলেন, রায় পছন্দ না হলে (বিএনপি) সুপ্রিম কোর্ট বা হাই কোর্টে যেতে পারে।

বিদেশ থেকে জিয়া এতিমখানা ট্রাস্টের নামে আসা দুই কোটি ১০ লাখ টাকা আত্মসাতের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদাকে নেওয়া হয়েছে ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কারাগারে।

খালেদা জিয়ার সাজার রায় ‘রাজনৈতিক প্রতিহিংসামূলক’ অ্যাখ্যায়িত করে সারা দেশে শুক্র ও শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাকে হত্যার পর ২১ বছরেও সেসব মামলার বিচার না হওয়ার প্রসঙ্গ তুলে নাসিম বলেন, “তখন ন্যায়বিচার কোথায় ছিল?”

আওয়ামী লীগ কাউকে বাইরে রেখে নির্বাচন করতে চায় না বলে মন্তব্য করেন তিনি।

পুরনো খবর:

দুর্নীতির দায়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ বছর সাজা
রায়ের প্রতিবাদে শুক্র-শনিবার বিএনপির বিক্ষোভের কর্মসূচি