২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তর আ. লীগের থানা-ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের থানা ও ওয়ার্ডগুলোর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2017, 10:55 PM

Updated : 12 Apr 2022, 12:59 AM

বুধবার উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক মো. সাদেক খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, “২৬টি থানা, ৪৬টি ওয়ার্ড ও ৯টি ইউনিয়ন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।”

 সাদেক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় সভানেত্রীর অনুমোদন নিয়ে আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছি। আশা করছি, নতুন কমিটির নেতৃত্বে দল আরও সুসংগঠিত, সুদৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবে।”