খালেদার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংযুক্ত আবর আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজর আল শেহি।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা’য় তাদের এই সাক্ষাৎ হয়।
এ সময় তাদের মধ্যে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে নেতারা জানান।
সাক্ষাৎকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহউদ্দিন আহমেদ ও এনামুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
