জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার।
সোমবার দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মঙ্গলবার সকলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন।
স্বাধীনতার এক বছরের মাথায় ১৯৭২ সালে আওয়ামী লীগ থেকে বেরিয়ে একদল নেতা জাসদ গঠন করেন। এম এ জলিলকে সভাপতি এবং আ স ম আব্দুর রবকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্যের কমিটির ঘোষণা হয়েছিল ৩১ অক্টোবর।
এরপর বিভিন্ন সময় ভাঙন দেখা যায় দলটিতে। বিভক্ত অংশগুলো ঐক্যবদ্ধ হয়ে আবারও ভাঙনের মুখে পড়ে। জাসদ বর্তমান সরকারের অংশীদার।
