অক্টোবর বিপ্লব বার্ষিকীতে জাতীয় মুক্তি কাউন্সিলের মিছিল
বিশ্বের ইতিহাসে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়ায় ১৯১৭ সালের অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদযাপন করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার পর লাল পতাকার মিছিল পল্টন এলাকা ঘুরে।
এর আগে সভায় জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর বলেন, সমাজতন্ত্রকে রুখে দেওয়ার জন্য পুঁজিবাদী পশ্চিমারা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে।
“সমাজতন্ত্রের যে পতন সেটা বিপ্লবের দীর্ঘ অনেক বছর পর হয়েছে। যাদের সময়ে পতন হয়েছে তাদের দোষারোপ না করে পতনের ৩৭ বছর আগে মারা যাওয়া স্ট্যালিনকেই দায়ী করা হয়- এটা ঠিক না।”
