২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জসিম মণ্ডলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

কমিউনিস্ট নেতা জসিম উদ্দিন মণ্ডলের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 08:41 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সিপিবির উপদেষ্টা পরিষদের সদস্য জসিম মণ্ডল বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম যুক্তরাষ্ট্র থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রী শোক প্রকাশের পাশাপাশি ব্রিটিশবিরোধী আন্দোলনে জসিম মণ্ডলের ভূমিকার কথাও স্মরণ করেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রয়াত জসিম মণ্ডলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

ব্রিটিশবিরোধী আন্দোলনে যুক্ত জসিম মণ্ডলের বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়ায়। রেল শ্রমিক হিসেবে কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি। দেশভাগের পর পাবনার ঈশ্বরদীতে চলে আসে তার পরিবার। সেখানে রেল শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন তিনি।

একাত্তরে ভারতে থাকা অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষে ভূমিকা রাখেন জসিম মণ্ডল।

তিনি সুবক্তা হিসেবে খ্যাত ছিলেন।

পুরনো খবর:

থেমে গেল জসিম মণ্ডলের ‘জীবনের রেলগাড়ি’