২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাসদ নেতা আব্দুর রব মাতুব্বর মারা গেছেন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগরের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রব মাতুব্বর আর নেই।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 09:11 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জাসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আব্দুর রব মাতুব্বরের মৃত্যুতে দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় তারা বলেন, প্রয়াত আব্দুর রব মাতুব্বর ব্যক্তিগত দুঃখ-কষ্ট এবং আর্থিক অস্বচ্ছলতাকে উপেক্ষা করে ঢাকা মহানগর ও মাদারীপুরে জনগণের নৈতিক আন্দোলনে অংশগ্রহণ এবং দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

“তার মৃত্যু দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

দলের সহ-দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুর রবের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

রাত ৩টায় আব্দুর রবের মরদেহ ঢাকার খিলগাঁও থেকে মরহুমের গ্রামের বাড়ী মাদারীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে বুধবার দুপুরে জানাজা শেষে সদর উপজেলার গুড়বদ্ধিন গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আব্দুর রব মাতুব্বর ঢাকা মহানগর জাসদের প্রচার সম্পাদক এবং মাদারীপুর জেলা জাসদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

২ অক্টোবর বিকাল ৩টায় ঢাকায় জাসদ কেন্দ্রীয় কার্যালয়ে তার শোক সভা অনুষ্ঠিত হবে।