মুন্নুর জানাজা হবে নয়া পল্টনে
সদ্য প্রয়াত দলের প্রবীণ নেতা হারুনার রশিদ খান মুন্নুর প্রতি শেষ শ্রদ্ধা জানাবে বিএনপি।
বুধবার দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মুন্নু‘র জানাজা অনুষ্ঠিত হবে।
নয়া পল্টনের পর সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে সাবেক এই সংসদ সদস্যের জানাজা।
এরপর মানিকগঞ্জে নিয়ে সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ মাঠে, হরিরামপুরের পাটগ্রাম হাইস্কুল মাঠে, মুন্নু মেডিকেল কলেজ মাঠে ও মুন্নু সিটিতে তার চারটি জানাজা হবে।
বিকাল সাড়ে ৫টায় মানিকগঞ্জ হুরুন্নাহার মুন্নু জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার মারা যান সাবেক মন্ত্রী ও মুন্নু গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান হারুনার রশিদ খান মুন্নু। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
