২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুটান যাচ্ছেন এরশাদ

দলের তিন নেতাকে নিয়ে ভুটান সফরে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2017, 08:01 PM

Updated : 11 Apr 2022, 11:54 PM

সোমবার সকাল ৯টায় ভুটানের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভ রায়।

দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার ও হাবিবুর রহমান চার দিনের এ সফরে এরশাদের সঙ্গে থাকবেন।

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সফরে আলোচনা হবে বলে জানিয়েছেন সুনীল।

আগামী ১৪ জুলাই এরশাদ ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।