২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ে কারামুক্ত নেতারা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মহানগরের সদ্য কারামুক্ত অর্ধশতাধিক নেতা সোমবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 11:30 PM

Updated : 11 Apr 2022, 11:52 PM

গুলশান কার্যালয়ে গিয়ে তারা ফুল দিয়ে খালেদাকে শুভেচ্ছা জানান।

কারামুক্তদের মধ্যে রয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, ঢাকা মহানগর নেতা শহিদুর রহমান মামুন, মো. ইকবাল রিপন, হাসান আহমেদ, নবী হোসেন, শামীম আহসান, কামাল আহমেদ আসাদ, গোলাম কিবরিয়া শিপু, খান মুনির, মনির মৃধা, রেজাউল করীম সবুজ, মো ইলিয়াছ, মূর্তজা বশির আপেল, এস এম সায়েম, মো নাদিম, মো ফারুক, মো. মিজানুর রহমান, মো. সাইদুর রহমান রিপন, মো. মঈন, আনোয়ার হোসেন।

এ সময়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ, ফখরুল ইসলাম রিপন, এসএম জিলানি, রফিক হাওলাদার উপস্থিত ছিলেন।