২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে সিপিবি

দলের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার নানা কর্মসূচি পালন করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2017, 09:43 PM

Updated : 19 Aug 2022, 03:55 PM

সোমবার সকালে রাজধানীর পল্টনে কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনের সামনে থেকে লাল পতাকা মিছিল বের করবে দলটি।

এছাড়া ঢাকার বাইরে দলটির বিভিন্ন জেলা ও উপজেলা শাখা নানা কর্মসূচি পালন করবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বাম গণতান্ত্রিক বিকল্প গড়ার আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, “আওয়ামী লীগ ও বিএনপিকেন্দ্রিক দ্বি-দলীয় মেরুকরণের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প বলয় গড়ে তোলার কঠিন ও জটিল পথ পরিক্রমায় নানামুখী তৎপরতায় সিপিবি তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশ ও জাতির কাঙিক্ষত মুক্তির জন্য সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধনে সিপিবি কাজ করে যাচ্ছে।”

গত শতকের শুরুতে ভারতবর্ষে গঠিত কমিউনিস্ট পার্টির উত্তরাধিকার সিপিবি।

ভারত ভাগের পর ১৯৪৮ সালের ৬ মার্চ পাকিস্তানের প্রতিনিধিরা স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি এবং পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি গঠন করেন।

১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি স্বতন্ত্র ও স্বাধীন দল হিসেবে যাত্রা শুরু করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দলটি সিপিবি নাম নেয়।