সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিকী জীবনসঙ্কটে
সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিকী কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে মুমর্ষু অবস্থায় রয়েছেন।
রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে তিনি আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্ববেক্ষণে রয়েছেন বলে তার রাজনৈতিক সহকর্মী আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি বলেন, “২৪ জানুয়ারি তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় বিমানবন্দর থেকেই তাকে এনে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ভালো নয়।”
ঊনসত্তরের গণ অভ্যুত্থানের পর স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে যে স্কুল ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল, তার অন্যতম সংগঠক ছিলেন আবু বকর।
পরে জাসদ ছাত্রলীগে যোগ দিয়ে এই সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হন তিনি। জাসদ ভেঙে বাসদ হলে বাসদ-ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।
গত শতকের ৮০ এর দশকে বাসদের ঢাকা মহানগরের সমন্বয়ক ছিলেন আবু বকর।
আতিকুর রহমান জানান, আবু বকরের কিডনি সমস্যা দীর্ঘদিনের। নানা কারণে এখন এমন পর্যায়ে গেছে যে, তার জীবন সংকট দেখা দিয়েছে।
