‘বিএনপি-জামায়াতকে নিয়ে বাংলাদেশ ধ্বংসের চেষ্টায় পাকিস্তান’
পাকিস্তান বিএনপি-জামায়াতকে ব্যবহার করে বাংলাদেশকে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদশের অশুভ শক্তি। তারা পাকিস্তানের হয়ে কাজ করছে। এই অশুভ শক্তিকে কাজে লাগিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়।”
ঢাকা মহানগর নাট্যমঞ্চে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিসব উপলক্ষে ১০ জানুয়ারির জনসভার প্রস্তুতি হিসেবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এই আলোচনা সভা করে।
সভায় হানিফ বলেন, “আজ উন্নয়নের সব দিক থেকে পকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের থেকে বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের এই উন্নতি, এই উন্নয়ন পাকিস্তানের ভাল লাগছে না। তাই বিএনপি-জামায়াতকে দিয়ে তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। পাকিস্তানের হয়ে ধ্বংসাত্মক কাজ করছে বিএনপি-জামায়াত।”
বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্যরে সমালোচনা করে হানফি বলনে, “আমরা বার বার বলেছি ৫ জানুয়ারির নির্বচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। এই নির্বাচন না হলে এদেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। সেই সাংবিধানিক শূন্যতার সুযোগ নিয়ে অশুভ শক্তি ক্ষমতা দখলের সুযোগ পেত। মওদুদ সাহেব তাহলে কি আপনারা চেয়েছিলেন অশুভ শক্তি ক্ষমতা দখল করুক?
“৫ জানুয়ারির নির্বাচনে ৪২ শতাংশ ভোট পড়েছে। আপনারা নির্বাচনে আসেননি, জনগণকে ভোট দিতে আসতে বাধা দিয়েছেন। আপনারা নির্বচনে এলে ৭০ শতাংশ ভোট পড়ত। আপনারা আসেননি, আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ পেয়েছে।”
যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুল অর রশিদ প্রমুখ।
