কিশোরগঞ্জ বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি
মো. শরীফুল আলমকে সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলার ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দলীয় প্যাডে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এতথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন।
নতুন কমিটির প্রথম সহসভাপতি হচ্ছেন লায়লা বেগম। খালেদ সাইফুল্লাহ সোহেলকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসরাইল মিয়াকে প্রথম সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
