২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসি বিষয়ক প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নে আ. লীগে কমিটি

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপকে সামনে রেখে এ সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 12:25 AM

Updated : 19 Aug 2022, 03:23 PM

বুধবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এই কমিটি গঠন করা হয় বলে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের হোসেন তওফিক ইমামকে (এইচটি ইমাম) কমিটির আহ্বায়ক করা হয়েছে।

শফিক আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, মো. রশিদুল আলম, মোহাম্মদ জমির, মো. আবদুল বাসেত মজুমদার, সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান খান, দলের যুগ্ম-সাধারণ সম্পাদক দীপু মণি এবং আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরুকে কমিটির সদস্য করা হয়েছে।

এই কমিটি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব ও সুপারিশমালা প্রণয়ন করে শেখ হাসিনা কাছে উপস্থাপন করবে।

আগামী ১১ জানুয়ারি বুধবার বিকালে নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হওয়ার কথা রয়েছে।