শেখ হাসিনাকে নিয়ে কেক কাটলেন ছাত্রলীগ নেতারা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে সংগঠনের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছেন ছাত্রলীগ নেতারা।
দেশের সবচেয়ে পুরনো ছাত্র সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের বর্তমান কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার সকালে ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রার পর সন্ধ্যায় গণভবনে যান।
তারা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক শেখ হাসিনার হাতে শুভেচ্ছার ফুল তুলে দেন, কেক কাটেন তাকে সঙ্গে নিয়ে।
এরপর একটি শোভাযাত্রা বের হয়ে রাজধানীর কয়েকটি সড়ক ঘুরে বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে শেষ হয়। এসময় সগড়কে যানজট সৃষ্টি হয়।
দেশভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের জন্ম; তখন এর নাম ছিল ‘পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ’।
