বিএনপির ২২ নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা
বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বরকতউল্লাহ বুলু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ বিএনপির ২২ নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ২৭ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও রয়েছেন।
এ মামলায় কারাগারে থাকা হাবিব উন নবী খান সোহেলের জামিন আবেদন এদিন নাকচ করে দেন বিচারক।
জামিনে থাকা আমানুল্লাহ আমান, রাজীব আহসান, জয়নুল আবেদীনসহ পাঁচজন আগের ফের জামিন পেয়েছেন। এছাড়া এম কে আনোয়ার, শওকত মাহমুদ অসুস্থতার কারণ দেখিয়ে সময় চাইলে তাদের আবেদন মঞ্জুর হয়।
গত বছর ১৩ ফেব্রুয়ারি ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবোরোধের মধ্যে শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া ও চালক রফিকুল ইসলামকে হত্যা চেষ্টার অভিযোগে পল্টন থানার এসআই মমিনুল ইসলাম এ মামলা করেন।
গত বছরের ৩০ এপ্রিল ৩০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন একই থানার এসআই রফিকুল ইসলাম।
