২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের সম্পাদকদের দায়িত্ব বণ্টন

আওয়ামী লীগের নতুন কার্যনির্বাহী সংসদের প্রথম সভায় যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 10:16 PM

Updated : 20 Aug 2022, 02:11 PM

যুগ্ম-সাধারণ সম্পাদকদের মধ‌্যে মাহাবুব-উল আলম হানিফকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

দীপু মনি ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দলীয় কর্মকা্ণ্ড দেখাশোনা করবেন।

জাহাঙ্গীর কবির নানককে রংপুর ও রাজশাহী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। আব্দুর রহমান পেয়েছেন বরিশাল ও খুলনা বিভাগের দায়িত্ব।

সাংগঠনিক সম্পাদকদের মধ‌্যে আহমদ হোসেনকে সিলেট বিভাগ, মিসবাহউদ্দিন সিরাজকে ময়মনসিংহ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

বি এম মোজাম্মেল হক পেয়েছেন রংপুর বিভাগের দায়িত্ব, আ ফ ম বাহাউদ্দিন নাছিম বরিশাল বিভাগের দায়িত্ব সামলাবেন।

এ কে এম এনামুল হক শামীমকে চট্টগ্রাম বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরীকে রাজশাহী বিভাগ, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে খুলনা বিভাগ এবং মহিবুল হাসান চৌধুরীকে (নওফেল) ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।