২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হলেন হারুন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2016, 07:02 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

গত ২২-২৩ অক্টোবর সম্মেলনের পর কয়েক দফায় নতুন কমিটির অধিকাংশ নেতার নাম ঘোষণা হলেও সম্পাদকমণ্ডলীতে কয়েকটি পদ ফাঁকা ছিল।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন যুব ও ক্রীড়া সম্পাদকের নাম জানানো হয়।

৬৯ বছর বয়সী হারুন নতুন কমিটিতে আরেক ক্রীড়া সংগঠক দেওয়ান শফিউল আরেফিন টুটুলের স্থলাভিষিক্ত হলেন।

আবাহনীর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হারুন ১৯৯৬ সালে লক্ষ্মীপুরের রায়পুর আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস‌্য ছিলেন।  

হারুনের নাম ঘোষণার পর এখন আওয়ামী লীগের ৮১ সদস‌্যের নতুন কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-দপ্তর সম্পাদকের পদ ফাঁকা রয়েছে।

এছাড়া ১৭ সদস‌্যের সভাপতিমণ্ডলীর তিনজনের নাম এখনও প্রকাশ হয়নি।

পুরনো খবর:

আ. লীগের সম্পাদকমণ্ডলীতে ৮ নতুন মুখ
আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস‌্য পদে নতুন ১৮ মুখ