জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে আলোচনা সভায় ১৪ দলের সমন্বয়ক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম ছাড়াও জোটের অনেক কেন্দ্রীয় নেতা অংশ নেবেন। উপস্থিত থাকবেন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরাও।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও জাসদের সর্বস্তরের নেতা-কর্মী-সমর্থক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছেন সভাপতি ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।
রোববার এক বিবৃতিতে তারা জাসদের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা দলের সংগ্রাম এগিয়ে নিতে জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান।
