২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির নতুন স্থায়ী কমিটির প্রথম বৈঠক

দলের নবগঠিত স্থায়ী কমিটির সদস‌্যদের নিয়ে প্রথম বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2016, 10:41 PM

Updated : 20 Aug 2022, 01:28 PM

বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে নতুন স্থায়ী কমিটির ১৭ সদস‌্যের মধ‌্যে খালেদাসহ ১১ জন উপস্থিত ছিলেন।

বৈঠকের আলোচনার বিষয়বস্তু কিংবা সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হয়নি।

স্থায়ী কমিটির সদস‌্য গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের প্রশ্নে শুধু বলেন, “আমরা নানা বিষয়ে আলোচনা করেছি।”

গয়েশ্বর ছাড়াও খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে রয়েছেন। ফখরুল ছাড়া এরা সবাই স্থায়ী কমিটিতে পুরনো। 

পুরনোদের মধ‌্যে মাহবুবুর রহমান ও এম কে আনোয়ার অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন বলে বিএনপি নেতারা জানিয়েছেন। আবদুল মঈন খান যুক্তরাষ্ট্রে রয়েছেন।

স্থায়ী কমিটির নতুন সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতে থাকায় বৈঠকে অনুপস্থিত ছিলেন। নতুন আরেকজন সালাহ উদ্দিন আহমেদ ভারতের শিলংয়ে বিচারের মুখোমুখি।

স্থায়ী কমিটিতে এবার স্থান পাওয়া জ‌্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে রয়েছেন।

গত ৬ আগস্ট ১৯ সদস্যের স্থায়ী কমিটির ১৭ জনের নাম ঘোষণা করে বিএনপি।

গত ১৯ মার্চ ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গণে ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে চার মাসের বেশি সময় পর স্থায়ী কমিটির সদস‌্যদের নাম ঘোষণা হয়।