২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ ধরনের কাজ পছন্দ নয়: জয়

নিজের নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের তৎপরতা দেখে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ‌্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2016, 10:29 PM

Updated : 12 Apr 2022, 02:37 AM

তিনি বলেছেন, “আমার পরিবার এবং আমি চাই না যে অহেতুক আমাদের পরিবারের নাম ব্যবহার হোক।”

‘বাংলাদেশ আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ’ নাম নিয়ে ওই সংগঠনের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশের প্রেক্ষাপটে নিজের ফেইসবুক পাতায় এই প্রতিক্রিয়া জানান জয়।

হাসু সরদার নামে এক ব‌্যক্তি এই সংগঠনটি গড়ে তুলছেন, যাকে ‘ধান্দাবাজি’ হিসেবে দেখছেন আওয়ামী লীগের নেতারাই।

ওয়াশিংটনে বসে এই সংবাদটি নজরে আসার কথা জানিয়ে জয় সোমবার ফেইসবুকে লিখেছেন, “এতে কেবলই আমাদের দল এবং পরিবারের ভাবমূর্তি, বিশেষ করে আমার মাতামহ জাতির পিতা বঙ্গবন্ধুর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।”

“এই লীগ পুরোপুরি অননুমোদিত এবং আমার ও বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এর কোনো সম্পর্ক নেই,” লিখেছেন প্রধানমন্ত্রীর তথ‌্য প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা জয়।

পুরনো খবর:

আসছে ‘আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ’