২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ পৌরসভায় নৌকার প্রার্থী চূড়ান্ত

ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ১০টি পৌরসভায় মেয়রপ্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 10:42 PM

Updated : 20 Aug 2022, 01:10 PM

গণভবনে রোববার আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের বৈঠকে এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। 

রংপুর বিভাগের দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভায় মো. ইউনুছ আলী, নীলফামারীর ডোমার পৌরসভায় মো. ময়নুল হক এবং রংপুরের পীরগঞ্জ থেকে আবু ছালেহ মো. তাজিমুল ইসলামকে নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে দেখা যাবে।

রাজশাহী বিভাগের বগুড়ার সোনাতলায় মো. শাহিদুল বারী খাঁন এবং পাবনার বেড়ায় মো. আব্দুল বাতেন মনোনয়ন পেয়েছেন।

খুলনা বিভাগে নড়াইলের লোহাগড়ার লিপি খানম নৌকা প্রতীকের প্রার্থী হচ্ছেন।

আব্দুল ওহাব খলিফাকে বরিশালের গলাচিপা পৌরসভায় মেয়র পদে প্রার্থী করছে আওয়ামী লীগ।

ঢাকা বিভাগে টাঙ্গাইলের ঘাটাইলে শহীদুজ্জামান খান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইমতিয়াজ বিন মুছা এবং শরীয়তপুরের নড়িয়ায় সিরাজুল ইসলাম চুন্নু আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যগুলো জানানো হয়েছে।

এই পৌরসভাগুলোর মধ্যে  ৮ পৌরসভায় ভোট হবে আগামী ৭ অগাস্ট। এসব পৌরসভায় মেয়র পদে ১২ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।

কিশোরগঞ্জের কুলিয়ারচর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়র পদে শূন্য আসনের উপ-নির্বাচন ৪ অগাস্ট হবে।