চীনের সহকারী মন্ত্রীর সঙ্গে খালেদার বৈঠক
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কোং জুয়াইউ।
বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় যান সফররত চীনের সহকারী মন্ত্রী।
জুয়াইউয়ের সঙ্গে এক ঘণ্টার এই বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়নসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয় বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
সাক্ষাতের সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াংসহ সহকারী পররাষ্ট্র মন্ত্রীর সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।
