২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ে কারামুক্ত আনোয়ার

দীর্ঘদিন কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2016, 10:30 PM

Updated : 20 Aug 2022, 11:56 AM

বুধবার রাতে সাড়ে ৯টায় গুলশানের কার্যালয়ে যান এম কে আনোয়ার। চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

খালেদা জিয়া দলীয় নেতা স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক এসময় উপস্থিত ছিলেন।

গত ১৯ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পাওয়ার পর ওই হাসপাতালে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন এম কে আনোয়ার। বুধবার সকালে হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন তিনি।

গত বছরের আগস্ট মাসে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় এম কে আনোয়ারকে কারাগারে পাঠিয়েছিল আদালত।