কৃষক দলের কর্মসূচি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে তিন দিনের বিভোক্ষ কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী কৃষক দল।
কর্মসূচির মধ্যে আছে- ৩ ফেব্রুয়ারি সব বিভাগ, ৪ ফেব্রুয়ারি সব জেলা এবং ৫ ফেব্রুয়ারি থানা-ইউনিয়ন-হাট-ঘাট-উঠানে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল।
রোববার সংগঠনের সহ দপ্তর সম্পাদক এস কে সাদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা ৩০ লাখ নিয়ে সন্দেহ প্রকাশের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে।
ওই মামলার প্রতিবাদে ইতোমধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
