২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে বিএনপির নতুন কমিটি

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে নতুন কমিটিকে কাজ করতে বলেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2016, 12:12 AM

Updated : 20 Aug 2022, 11:42 AM

বুধবার রাতে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমককে বলেন, “উক্ত কমিটিগুলোকে তাদের কার্যক্রম চালাতে বলা হয়েছে।”

কমিটিগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্রের শিকাগো রাজ্যে ৬০ সদস্যের কমিটির সভাপতি হচ্ছেন শাহ মোজাম্মেল নান্টু ও সাধারণ সম্পাদক নার্গিস আহমেদ।

নিউ ইংল্যান্ড রাজ্যের ১২২ সদস্যের কমিটির সভাপতি হচ্ছেন সৈয়দ বদর আলম সাইফুল ও সাধারণ সম্পাদক আলী হায়দার মনসুর।

জর্জিয়ার ৮০ সদস্যের কমিটির সভাপতি হচ্ছেন নাহিদুল খান সোহেল ও সাধারণ সম্পাদক মো. রহমান আজাদ।

মিশিগানের ১২২ সদস্যের কমিটির সভাপতি হচ্ছেন দেওয়ান আকমল চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।

ওয়াশিংটন ডিসির ১১৭ সদস্যের কমিটির সভাপতি হচ্ছেন আশরাফ আহমেদ ও সাধারণ সম্পাদক একেএম হোসাইন।

পেনসিলভিনিয়া রাজ্যের ১২২ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন এসএমজিকে শাহ ফরিদ ও সাধারণ সম্পাদক এআর খান লাভলু।