ভাইয়ের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে ‘অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়েই’ প্রচারণা শুরু করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।
টাঙ্গাইল প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
23 Oct 2015, 08:47 PM
Updated :
12 Oct 2022, 04:19 PM
শুক্রবার টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার শুরুর দিনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীও মাঠে নেমেছেন।
সকাল ১১টায় কালিহাতীর সহদেবপুর চৌরাস্তায় পথসভা করে গামছা প্রতীক নিয়ে প্রচারণা শুরু করেন কাদের সিদ্দিকী।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হাসান ইমাম খান সোহেল হাজারী এবং গামছা প্রতীক নিয়ে আব্দুল কাদের সিদ্দিকী আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।
শুক্রবার বেলা ১১টায় কালিহাতীর সহদেবপুর চৌরাস্তায় পথসভা করে প্রচারণা শুরু করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।
পথসভায় তিনি বলেন, সরকার ভালো একটি নির্বাচন উপহার দেওয়ার সুযোগ পেয়েছে। শুধু জয়-পরাজয় নয়, মানুষের ভোটের সুযোগ করে দেওয়ার জন্যই তিনি প্রার্থী হয়েছেন।

এর আধঘণ্টা পর পাইকড়া ইউনিয়নের কাগুজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ দিয়ে শুরু করেন আওয়ামী লীগের প্রার্থী সোহেল হাজারী।

সোহেল হাজারী তার সমাবেশে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের ‘উন্নয়নের চিত্র’ তুলে ধরে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এছাড়া টেলিভিশন প্রতীক পাওয়া বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী আতাউর রহমান এবং আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ইমরুল কায়েসের পক্ষে কোনও নির্বাচনী প্রচারণা দেখা যায়নি।

আগামী ১০ নভেম্বর ভোট দিয়ে এই চার প্রার্থীর মধ্য থেকে নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন কালিহাতীর জনগণ।

হজ নিয়ে মন্তব্যের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী পদত্যাগ করায় টাঙ্গাইল-৪ আসন শূন্য হয়।

ওই আসনে উপ-নির্বাচনে প্রার্থী হতে কাদের সিদ্দিকী, তার স্ত্রী নাসরিন সিদ্দিকী ও তার দলের আরও তিনজনসহ মোট দশজন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

গত ১৩ অক্টোবর রিটার্নিং কর্মকর্তা আলীমুজ্জামান ঋণ খেলাপি হওয়ায় কাদের ও নাসরিনসহ চারজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ১৮ অক্টোবর তাদের আপিল নাকচ করে দেয় নির্বাচন কমিশনও।

নির্বাচন কমিশনের এই দুই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ও প্রার্থিতা ফিরে পেতে ২০ অক্টোবর হাই কোর্টে রিট করেন কাদের সিদ্দিকী। বুধবার ওই রিটের শুনানি নিয়ে হাই কোর্ট কাদেরের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেয়।

এরপর উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জমা দেওয়া মনোনয়নপত্র তুলে নেন কৃষক-শ্রমিক জনতা লীগের অপর দুই প্রার্থী ইকবাল সিদ্দিকী ও হাসমত আলী।

এছাড়া জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকীও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে শেষ পর্যন্ত চারজন বৃহস্পতিবার প্রতীক নিতে আসেন।

তবে কাদের সিদ্দিকী প্রতীক নিলেও তার মনোনয়নপত্র গ্রহণ করতে হাই কোর্টের নির্দেশনার বিরুদ্ধে আপিল করার কথা রয়েছে রাষ্ট্রপক্ষের। সেক্ষেত্রে আপিলের নিষ্পত্তির পরই জানা যাবে, তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা।

ভাইয়ের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে ‘অংশগ্রহণের অনিশ্চয়তা নিয়েই’ প্রচারণা শুরু করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী।
টাঙ্গাইল প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রকাশিত: ২০:৪৭, ২৩ অক্টোবর ২০১৫ | আপডেট: ১৬:১৯, ১২ অক্টোবর ২০২২