২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-বাসদের অবস্থান কর্মসূচি বুধবার

বিদ্যুৎ ও গ্যাসের বাড়তি দাম প্রত্যাহারের দাবিতে আগামী বুধবার সারাদেশে সড়ক-মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করবে দুই বাম দল সিপিবি-বাসদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতি বলা হয়, “আগামী ১৬ সেপ্টেম্বর সারাদেশের সড়ক-মহাসড়কে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করবেন সিপিবি-বাসদ জোটের নেতা-কর্মীরা।”

গ্যাস বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারে গত অগাস্ট থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এই দুই দল। তার ধারাবাহিকতায় এই অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।

গত ২৭ অগাস্ট বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়, যা চলতি সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।