২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির দুইপক্ষের সংঘর্ষের আশঙ্কায় পাবনায় ১৪৪ ধারা

সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আশঙ্কায় পাবনার ঈশ্বরদী উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2015, 06:38 PM

Updated : 22 Aug 2022, 01:13 PM

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত  উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠ ও তার আশপাশের এলাকায় সব ধরনের সভা সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ঈশ্বরদী থানার ওসি বিমাল কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

“সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থানের কারণে যেকোনো ধরনের গোলযোগ এড়াতে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”