খালেদার সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। মার্চে দায়িত্বভার গ্রহণের পর বিএনপি নেত্রীর সঙ্গে রবার্ট ওয়াটকিন্সের এটাই প্রথম সাক্ষাৎ।
তাদের বৈঠকে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন।
সাক্ষাতের সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
