২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের পাঁচ দিনের রিমান্ডে ছাত্রদল সভাপতি

নাশকতার তিন মামলায় জিজ্ঞাসাবাদে ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2015, 06:23 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

রোববার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।

শাহবাগ থানা পুলিশ তিনটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদে ৩০ দিনের হেফাজত চাইলেও বিচারক শুনানি শেষে দুই মামলায় দুই দিন করে এবং অপর মামলায় একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ অগাস্ট পল্টন থানায় দায়ের করা নাশকতার আটটি মামলায় ছাত্রদলের সভাপতি রাজীব আহসানকে ১৬ দিন হেফাজতে নিয়ে  জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় অপর একটি আদালত।

১৯ জুলাই রাতে কুয়াকাটা যাওয়ার পথে লেবুখালী ফেরিঘাট থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধারের দাবি করে পুলিশ।

পরে ২০ জুলাই রাজীবসহ ছয় জনকে কারাগারে পাঠানো হয়।

রাজীব পটুয়াখালীতে দায়ের হওয়া মাদক মামলা ছাড়াও ঢাকার পল্টন, মতিঝিল ও শাহবাগ থানার ২৩টি নাশকতা মামলার আসামি।

পুরনো খবর:

ছাত্রদল সভাপতি ১৬ দিনের রিমান্ডে