চিকিৎসা শেষে দেশে ফিরলেন খন্দকার মোশাররফ
নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে গত ১৪ ডিসেম্বর সিঙ্গাপুর যান তিনি।
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে রাতে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার রাত ৯টার দিকে তিনি বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বলে জানিয়েছেন তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, ‘‘আব্বা ফিরেছেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সুস্থ আছেন।”
গত ১৪ ডিসেম্বর নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে সিঙ্গাপুর যান খন্দকার মোশাররফ। সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেন তিনি।
