১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এমপি আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারপ্রধান।

এমপি আনারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
আনোয়ারুল আজীম আনার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 05:01 PM

Updated : 26 Aug 2026, 09:37 AM

ঝিনাইদহ-৪ আসনের তিনবারের সংসদ সদস্য এবং ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনারের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, মরহুমের আত্মার শান্তি কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সরকারপ্রধান।  

সম্প্রতি চিকিৎসা নিতে ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। বুধবার সকালে খবর আসে কলকাতায় খুন হয়েছেন এই সংসদ সদস্য। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পরে এক সংবাদ সম্মেলনে বলেন আনারকে কলকাতার একটি বাসায় ‘পরিকল্পিতভাবে খুন’ করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশের পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।