যুবদলের ঢাকার দুই নগর কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন
কী কারণে এই পদক্ষেপ, তা জানান হয়নি।
বিএনপির যুব সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণ কমিটি ভেঙে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেন বলে বুধবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
কী কারণে এই পদক্ষেপ, তা জানান হয়নি।
মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে শরীফ উদ্দিন জুয়েলকে। সদস্য সচিব করা হয়েছে সাজ্জাদুল মিরাজকে। এই কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম ও আবুল হাসান টিটু।
মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হয়েছে খন্দকার এনামুল হক এনাম ও সদস্য সচিব হয়েছেন রবিউল ইসলাম নয়ন। এই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে এম এ গাফফার, ইকবাল হোসেন ও মুকিত হোসেনকে।
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সরানোর একদিন পর যুবদলের ঢাকা মহানগরের দুই কমিটি ভেঙে আহ্বায়ক কমিটির ঘোষণা এল।
