২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসে কাঙালি ভোজের আয়োজন

সারা দেশে এই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

শোক দিবসে কাঙালি ভোজের আয়োজন

জাতীয় শোক দিবস উপলক্ষে  শাহবাগে কাঙালি ভোজের আয়োজনে আওয়ামী লীগ নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2023, 01:54 AM

Updated : 15 Aug 2023, 11:26 AM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বার্ষিকী জাতীয় শোক দিবসে ঢাকাসহ সারাদেশে কাঙালি ভোজের আয়োজন করেছে আওয়ামী লীগ।

মঙ্গলবার সকাল থেকে এই এ কর্মসূচি চলবে। তার আগে রাত থেকে শুরু হয় রান্নার প্রস্তুতি।

সোমবার মধ্যরাতে শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন নেতাকর্মীদের নিয়ে কয়েকটি গরু ও ছাগল জবাই করে খিচুড়ি রান্নার প্রস্তুতি নিচ্ছেন।

দেলোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ অগাস্ট সকাল ১১টা থেকে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল শেষে কয়েক হাজার গরিব দুস্থদের কাঙালি ভোজ খাওয়ানো হবে।

“আজকে আমরা এখানে কয়েকটি গরু ও খাসি জবাই করেছি। আশা করি, কয়েক হাজার গরিব দুস্তদের মাঝে কাঙালি ভোজ বিতরণ করতে পারব।”

কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে জেলা-মহানগর সবাই এই কর্মসূচি পালন করবে।