২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার পথে মির্জা ফখরুল

মির্জা ফখরুল ও রাহাত আরা দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন তার স্বামী ও সন্তান নিয়ে।

অস্ট্রেলিয়ার পথে মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2024, 12:57 AM

Updated : 26 Aug 2026, 10:38 AM

বড় মেয়েকে দেখতে অস্ট্রেলিয়ার ক্যানবেরা গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ার লাইনসের একটি ফ্লাইটে তিনি হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর ছাড়েন বলে বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী তথ্য দিয়েছেন।

যাত্রার আগে মির্জা ফখরুল বলেন, “আমার বড় মেয়ে থাকে অষ্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস যাবৎ বড় মেয়ের কাছে আছে। তাদেরকে একটু সময় দিতে সেখানে যাওয়া।”

“আশা করছি, সাপ্তাহখানকের মধ্যে দেশে ফিরব।”

মির্জা ফখরুল ও রাহাত আরা দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন তার স্বামী ও সন্তান নিয়ে।

অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে কর্মরত আছেন শামারুহ। 

শামারুহ মির্জা একজন নারী সংগঠক হিসেবে ক্যানবেরাতে সমধিক পরিচিত। শামারুহ ২০১৭ সালে সিতারার গল্প (সিতারা স্টোরি) নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এর সহ-প্রতিষ্ঠাতা তিনি। 

বাংলাদেশে দুজন নারী বীরপ্রতীক রয়েছেন; ক্যাপ্টেন ডা. সিতারা ও তারামন বিবি। তাদের নাম অনুসারেই এই সংগঠনট করা হয়েছে। ‘সি’ মানে সিতারা বেগম, আর ‘তারা’ মানে তারামন বিবি।

আর ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি স্কুলে শিক্ষকতা করেন।