১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভোটে যাওয়ায় বিএনপির আরো ৫ জন বহিষ্কার

উপজেলা ভোটে প্রার্থী হওয়ায় সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪৮ জনকে বহিষ্কার করল বিএনপি।

ভোটে যাওয়ায় বিএনপির আরো ৫ জন বহিষ্কার
লাগাতার অবরোধের মধ্যে শুক্রবার বিএনপির নয়া পল্টনের কার্যালয়ের চিত্র। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লাগাতার অবরোধের মধ্যে শুক্রবার বিএনপির নয়া পল্টনের কার্যালয়ের চিত্র। ছবি: নয়ন কুমার/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 02:33 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

দলীয় সিদ্ধান্ত অগ্রাহ্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও পাঁচজনকে বহিষ্কার করার কথা জানিয়েছে বিএনপি। 

মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিস্কৃতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা মল্লিক, সাটুরিয়া মহিলা দলের সাধারণ সম্পাদক মোসা. মুন্নি আক্তার, খুলনার খানজাহান আলী বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, নওগাঁর সাপাহার মহিলা দলের প্রচার সম্পাদক মোসা. সুমি আক্তার এবং বগুড়ার দুপচাঁচিয়া বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. সখিনা বেগম।

তাদের মধ্যে দুইজন উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে ভাইস চেয়ারম্যান পদে এবং বাকি তিনজন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, দলীয় গঠনতন্ত্র মোতাবেক তাদের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গত ৮ মে প্রথম ধাপের উপজেলা ভোটে অংশ নেওয়ায় এর আগে ৭৯ জনকে বহিষ্কার করে বিএনপি। আর দ্বিতীয় ধাপের ভোটে প্রার্থী হওয়ায় গত ৪ মে ৬১ জনকে এবং ৬ মে তিনজনকে বহিষ্কার করা হয়।সব মিলিয়ে এখন পর্যন্ত ১৪৮ জনকে বহিষ্কার করল বিএনপি।