০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জামায়াতের তাহেরকে দেখতে হাসপাতালে গেলেন ফখরুল

রাজধানীর একটি হাসপাতালে তিন দিন ধরে ভর্তি জামায়াতের নায়েবে আমির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2025, 11:34 PM

Updated : 26 Aug 2026, 05:12 PM

জামায়াতে ইসলামীর অসুস্থ নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব। 

ওই হাসপাতালে তিন দিন ধরে জামায়াতের নায়েবে আমির তাহেরের ভর্তি থাকার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে দলটি।

বিএনপি মহাসচিব নায়েবে আমিরের পাশে বসে তার চিকিৎসার খোঁজখবর নেন। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।