২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার কারাবন্দি দিবসে ঢাকায় আলোচনা সভা

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর ২০০৭ সালের ১৬ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে।

শেখ হাসিনার কারাবন্দি দিবসে ঢাকায় আলোচনা সভা
ছবি: বাসস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2024, 02:05 AM

Updated : 26 Aug 2026, 10:00 AM

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

মঙ্গলবার দিনটি উপলক্ষে ঢাকা জেলা আওয়ামী লীগ তেজগাঁওয়ের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি পালন করবে।

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর ২০০৭ সালের ১৬ জুলাই জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে।

একটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেপ্তার করে সংসদ ভবন এলাকার একটি বাড়িতে কারাবন্দি অবস্থায় রাখা হয়। সেদিন ভোরে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই সহস্রাধিক সদস্য ধানমন্ডিতে শেখ হাসিনার বাসভবন সুধা সদন থেকে গ্রেপ্তার করে।

সেদিন শেখ হাসিনা আদালতের গেটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেপ্তার আগ মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান।

আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের আন্দোলনের মুখে জরুরি অবস্থার মধ্যে ১১ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ১১ জুন আওয়ামী লীগ সভানেত্রীকে মুক্তি দেওয়া হয়।