বক্তৃতা নয়, মানুষ বিএনপির ‘অ্যাকশন’ দেখতে চায়: নোমান
“আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না। এক দফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে।”
সুষ্ঠু নির্বাচন করতে হলে বর্তমান সরকারের পদত্যাগ এবং অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠনের বিকল্প নেই মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তার মতে, আন্দোলন ছাড়া সফলতা অর্জন করা যায় না। দেশের মানুষ আন্দোলনমুখী। এক দফার আন্দোলনের জোয়ারে সরকার পালাবে।
বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর ইউনিটের শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি বলেন, “মানুষ এখন বক্তৃতা শুনতে চায় না। মানুষ বিএনপির কাছে অ্যাকশন চায়। সেই অ্যাকশন জাতীয়তাবাদী দলের নেতৃত্বের কাছে চায়।”
[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid034DKjJy4NhFWFqV8J9PhDnYZBMSBSVhrskKwyCNCXgVXMfC46oRbN3VBAE8JK5Uukl ]
