খালেদার শেষকৃত্যে আসছেন পাকিস্তান সংসদের স্পিকার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তিনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
মঙ্গলবার মাইক্রোব্লগিং সাইট এক্স এ এক পোস্টে এ কথা জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতেন তার আসার কথাও খবরে এসেছিল।
তিনি লিখেছেন, ঢাকায় প্রয়াত খালেদা জিয়ার শেষকৃত্যে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
অবশ্য এর আগে ইসহাক দারেরই অন্ত্যোষ্টিক্রিয়ায় আসার তথ্য দিয়েছিল ঢাকায় পাকিস্তান হাই কমিশন। এখন নিজে না এসে স্পিকারের আসার তথ্য দিলেন তিনি।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যান তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
তাকে শেষ বিদায় জানাতে আসছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তাদের মধ্যে রয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
