২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন, এদের বাঁচাই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> অপূর্ব সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 11:12 AM

Updated : 22 Aug 2022, 06:33 PM

আজকের নিবন্ধে আলো ফেলব এজুকেশন বা সচেতনতা বৃদ্ধির উপর যা অনেকাংশে নিশ্চিত করতে পারে সড়ক নিরাপত্তা। আমি বিশ্বাস করি, মানুষ যদি সচেতন হয়, রাস্তা যত খারাপই হোক, যানবাহন যত বেশিই হোক কিংবা ভঙ্গুর হোক, পুলিশ যতই ঘুষ খাক, রোড ক্রাশের হার অনেকটাই কমবে। অন্তত ৪১ শতাংশ তো কমবেই। কীভাবে আমি এমন কথা বলছি? উত্তর দিচ্ছি। আমি আবারও উল্লেখ করতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সড়ক নিরাপত্তা বিষয়ক ‘গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট ২০১৩’ এর একটি পরিসংখ্যান। আমি ইতোপূর্বে একটি লেখায় এটা উল্লেখ করেছিলাম, আবারও করছি। কারণ সচেতনতা বৃদ্ধির সঙ্গে এটার একটা যোগসূত্র রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশ সরকারের বরাত দিয়ে বলছে, ২০০৯ সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মোট ২৯৫৮ জন; যাদের ৪১ শতাংশ পথচারী। (পড়তে ক্লিক করুন)