আমরা কি অকৃতজ্ঞই থেকে যাব
উদ্ধারপর্বে মৃত্যুর মুখে দাঁড়িয়েও আলিঙ্গনবিচ্যুত না হওয়া সে যুগল দুনিয়াকে জানিয়ে দিয়ে গেছে, মানুষ মরে ভালোবাসা মরে না। নুপুর-পরা সে আলতা-মাখানো পায়ের কথা ভুলিনি আমরা। ব্যর্থতার বুকে পদচিহ্ণ এঁকে দেওয়া সে পা আমাদের বলে গিয়েছিল এটাই তোমাদের পুরস্কার।
বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র, দেশি-বিদেশি প্রতিবেশিদের বদনজর কোনো কথার কথা নয়। এছাড়াও আছে সস্তায় টাকা কামানোর জঘন্য খায়েশ। যে শিল্প আমাদের বৈদেশিক মুদ্রার প্রধান উৎস, যা নিয়ে আমরা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখতে পারি, তার প্রতি এত অবহেলা আর রানার মতো মানুষদের দৌরাত্ম্য সত্যি আশ্চর্যের! (বিস্তারিত পড়তে ক্লিক করুন)
